শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি

রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই যুবক হলেন- মো. হান্নান (২৬) ও মো. লিমন (২৭)।

জানা যায়, কলাবাগান বাস স্ট্যান্ডের পাশে ছিনতাইকারী সন্দেহে জনগন দুই যুবককে গণপিটুনি দেয়। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ দুই যুবককে আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিবাগত রাত সাড়ে ১১টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরী বিভাগে আহত দুইজনের চিকিৎসা চলছে। 

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তাদের অবস্থা গুরুতর নয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়