শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর...

রাজধানীতে সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে এক যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশের ধারণা, তাকে দুই দিন আগে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ৬ তলা পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা নিচতলায় ঢুকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন ও পুলিশে খবর দেন।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি এখানে মরদেহ দেখে ৯৯৯-এ কল দিই। খবর পেয়ে পুলিশ আসার পর সেনাবাহিনীর জন্য অপেক্ষা করা হয়। পরে সেনাবাহিনী এলে যৌথভাবে ভেতরে টিম পাঠিয়ে সার্চ করে নিশ্চিত হয় যে, সেটা মানুষেরই মরদেহ। 

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের আত্মীয়স্বজন। তারা জানান, সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না।

সুমনের এক স্বজন জানান, সারারাত পরিবারের লোকজন তাকে কল করেছেন কিন্তু তিনি কল রিসিভ করেননি। ভোররাত সোয়া চারটার দিকে ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর আমরা থানায় গিয়ে জিডি করি।

সুমন খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন বলেও তিনি জানান। এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই মার্কেটটিতে আগেও একাধিকবার অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। 

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতি বছরই সেখানে এমন ঘটনা ঘটে। অপরাধ ঠেকাতে দ্রুত ওই মার্কেট সংস্কার বা সম্পূর্ণ ভেঙে ফেলা উচিত।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান গণমাধ্যমকে বলেন, নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদিতে। আমরা পরবর্তী তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিস্তারিত বের করতে সক্ষম হবো বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়