শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের খেলা না থাকায় শুক্রবার মেট্রোরেলের অতিরিক্ত ট্রিপ বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মেট্রোর ৪টি অতিরিক্ত ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের খেলা মাঠে না গড়ানোয় শুক্রবার (১৬ জানুয়ারি) মেট্রোরেলের অতিরিক্ত ৪টি ট্রিপ পরিচালিত হবে না। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এই তথ্য জানিয়েছেন।

আহসান উল্লাহ শরিফী জানান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচের দিনগুলোতে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৪টি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা ছিল। তবে বৃহস্পতিবার ম্যাচ বাতিলের কারণে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়