শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী কারাগারে

মোঃ বশির উদ্দিন, ডেমরা ঢাকা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মাহবুব আলম  (৪৭) নামে এক ব্যক্তিকে রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিবাগত গভীর রাতে ডেমরার কোনাপাড়া কোনাপাড়া শামসুল খান রোডের শান্তিবাগ এলাকার  ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই রাতেই ভুক্তভোগী স্ত্রী রোজিনা আক্তার ডেমরা থানায় যৌতুক লোভী মাহবুব আলমের বিরুদ্ধে মামলা করেন। ডেমরার শান্তিবাগ এলাকায় বসবাসরত গ্রেফতার মাহবুব আলম নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন পেরাবো তাজমহল রোড এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. মুরাদ হোসেন বলেন, বিগত ২১ বছর আগে পারিবারিকভাবে রোজিনার সঙ্গে বিয়ে হয় মাহবুব আলমের। ওই সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। এদিকে বিয়ের পর থেকে রোজিনা বেগমের পিত্রালয় হতে তাদের সংসারে যৌতুক হিসেবে নগদ এক লক্ষ টাকা সহ ৫০ হাজার টাকার আসবাবপত্রসহ দেওয়া হয়। তারপরও যৌতুকলোভী মাহবুব বিভিন্ন সময় যৌতুকের জন্য রোজিনার উপর শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে।

ওই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি দিবাগত রাতে মাত্র ৬ হাজার টাকার জন্য মাহবুব তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এ সময় তার মেয়ে ও স্ত্রীর ডাক চিৎকারে নীলাফুলা জখম অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে রোজিনা কে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়