শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আবহাওয়াও থাকবে শুষ্ক। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে। এ সময় উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এ এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

ঢাকা বিভাগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ এবং সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বনিম্ন ১৩° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০° সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ৭° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২° সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ৮° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩° সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০° সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১০° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২° সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ৯° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০° সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১১° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯° সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সূত্র: ঢাকা মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়