শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ হচ্ছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন’ বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা থেকে আজকের মেট্রোরেল অপারেশনের অবশিষ্ট সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।”

তবে কোন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিএমটিসিএল।

উল্লেখ্য, বুধবার সারাদিন মেট্রোরেলের সব স্টেশন স্বাভাবিকভাবে চালু ছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে অতিরিক্ত ট্রেন পরিচালনাও করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ প্রেক্ষাপটে ইংরেজি নতুন বছরের আগমন উপলক্ষে শোককালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

একই সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়