শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তাল শাহবাগ, আন্দোলনে যোগ দিলেন বুয়েট শিক্ষার্থীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গভীর রাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। একপর্যায়ে এই আন্দোলনে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও। ফলে মধ্যরাত থেকে শাহবাগ এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সমবেত হতে থাকেন ছাত্র-জনতা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে এবং শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে বুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। বুয়েট শিক্ষার্থীদের এই অংশগ্রহণের পর আন্দোলনের ব্যাপকতা আরও বেড়ে যায়।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। আন্দোলনের অংশ হিসেবে কোথাও কোথাও টায়ার জ্বালিয়েও প্রতিবাদ জানাতে দেখা গেছে। 

আন্দোলনকারীরা এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’—সহ নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এখনও স্পষ্ট কোনো জবাবদিহি নেই। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়