শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর নতুন বাজার এলাকায় ময়লার স্টেশনের পাশে থাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, রাত সাড়ে আটটার দিকে উত্তর সিটি করপোরেশনের দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগানো হয়। একসঙ্গে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। তাদের একটি গাড়ির ইঞ্জিনের অংশে আগুন দিলে ভেতরের অংশ পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। 

তিনি বলেন, কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। গাড়িটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়