শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি ৩৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালায় পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চালিয়ে সেখান থেকে ৩৫টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়