শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ-কর্মীকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেক্ট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার সদরঘাট বিআইডব্লিউটিএতে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমীর হোসেন। তিনি বলেন, ‘নিহতের কপাল, নাক, পিঠ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা, এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমার মা সেখানে গিয়ে দেখেন ভাই হাত-পা বাঁধা, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে মাকে বলেছে—লোহার রড ও অ্যাঙ্গেল দিয়ে তাকে পেটানো হয়েছে। কিছুক্ষণ পর সে মারা যায়।’

পুলিশ বলছে, নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ মাতুয়াইল এলাকায় নিয়ে গেছেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘সকালে আনোয়ার নামাজ পড়তে বের হয়। কিছুক্ষণ পর খবর আসে তাকে উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে আটক করা হয়েছে। আমরা শুনেছি স্থানীয় সুমন নামে একজন তাকে গ্যারেজে নিয়ে যায়। এলাকার দারোয়ানরাও জানে কারা জড়িত। পুলিশ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।’

নিহত আনোয়ার দুই মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়