শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০২:৫৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর হাতিরঝিলে প্রকৌশলীর লাশ, পাশে চিরকুট

রাজধানীর হাতিরঝিল থেকে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ প্লাজার পাশে হাতিরঝিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির নাম এ জে এম লুতফে রব্বানী। তিনি ধানমন্ডি পশ্চিমের ১২৭, গ্রিন রোড এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে গুলশান-১-এর ১৩৬ নম্বর রোডের ১১/বি নম্বর বাসায় বসবাস করছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা ছিল, ‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিয়ো।’ নিহতের পরিবার জানিয়েছে, তিনি পারকিনসন ও ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে গুলশান থানায় যোগাযোগ করলে জানা যায়, নিহত ব্যক্তির সন্ধানে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

এসআই ফারুক আরও জানান, এ জে এম লুতফে রব্বানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করা একজন প্রকৌশলী ছিলেন এবং বর্তমানে অবসরজীবন যাপন করছিলেন। তিনি একমাত্র মেয়েকে নিয়ে গুলশান-১ নম্বর এলাকায় থাকতেন। ১৫ অক্টোবর রাতে একটি চিরকুট লিখে বাসা থেকে বের হন। পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়