শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেস ক্লাব, শাহবাগ ও সায়েন্সল্যাবে বিক্ষোভে অচল ঢাকার সড়ক : দিনভর তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

আন্দোলনের নগরীতে পরিণত হওয়া রাজধানী ঢাকা মাঝখানে কিছুটা শান্ত হলেও আবারও আন্দোলন-সংগ্রামে অস্থির হয়ে উঠেছে। গতকাল এক দিনে রাজধানীর অন্যতম তিনটি গুরুত্ব পয়েন্ট জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় যানজটে যোগ হয়েছে নতুন মাত্রা। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আর এতেই যান চলাচলে বিঘ্ন ঘটলে তীব্র যানজট ছড়িয়ে পড়ে বেশির ভাগ এলাকায়।

এতে সপ্তাহের প্রথম কার্য দিবসে ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেন অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে, গতকাল সকাল থেকেই  প্রেস ক্লাব, শাহবাগ, কাকরাইল, মৎস্য ভবন, সায়েন্সল্যাব, মিরপুর সড়ক ও গুলিস্তান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সারা দিনই এসব সড়কে যানজট অব্যাহত ছিল। অনেকে যানজটে বিরক্ত হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বিকল্প রুটে ডাইভারশন দিয়ে যান চলাচল ঠিক রাখার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এ কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। তাদের অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই দফা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এতে বেশ কয়েক ঘণ্টা সড়কটিতে কোনো যান চলাচল করতে পারেনি। সোহানুজ্জামান জয় নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তেজগাঁও এলাকা থেকে দুই ঘণ্টায়ও বঙ্গবাজার পৌঁছাতে পারিনি। মৎস্য ভবন এলাকায় আটকে থাকতে হয় এক ঘণ্টার বেশি সময়। এদিকে গতকাল সকাল থেকেই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। শারমিন পিংকি নামে এক পথচারী বলেন, যানজট এমন রূপ নিয়েছে যে গাড়ির জটলায় হেঁটেও যাওয়া যাচ্ছিল না। এ ছাড়া ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক বিলুপ্তির মাধ্যমে ঢাকা কলেজের স্বকীয়তা বিলীন হওয়ার শঙ্কায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

তাদের এই অবরোধের কারণে ধানমন্ডি, গ্রিনরোড, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডে তীব্র যানজট তৈরি হয়। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর কবির বলেন, এইচএসসির শিক্ষার্থীরা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। পরে তারা নিজেরাই ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়