শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডোদের দুঃসাহসিক অভিযান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ: ফারুক ই আজম

দীপক চৌধুরী: মহান মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডোদের দুঃসাহসিক অভিযান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ— এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘অপারেশন জ্যাকপট’-সহ নৌ-কমান্ডোদের বীরত্ব ও দুঃসাহসিক অভিযান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের সামরিক ও কৌশলগত সফলতা ইতিহাসে বিশেষ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা উচিত।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর, বীর প্রতীক। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম, বীর প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন নৌ-কমান্ডো প্রকৌশলী মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌ-কমান্ডো অনীল বরণ রায়, এএইচএম জিলানী চৌধুরী, আজিজুল আলম এবং সৈয়দ আহাম্মদ মজুমদার প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত, শ্রী শ্রী গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে চট্টগ্রামের নৌ-কমান্ডো বদিউল আলম শাহ মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রশিক্ষণ ক্যাম্পে গাওয়া গান পরিবেশন করেন।

সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য ২৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌ-কমান্ডো সৈয়দ আহাম্মদ মজুমদার, কো-চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান এবং মহাসচিব নৌ-কমান্ডো অনীল বরণ রায়। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন।

এছাড়া আটজন ভাইস চেয়ারম্যান এবং অর্থ, সাংগঠনিক, দপ্তরসহ বিভিন্ন পদে আরও ১৫ জন সদস্য নির্বাচিত হন।

বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নৌ-কমান্ডো একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী নৌ-কমান্ডোদের দুঃসাহসিক অভিযানে শুধু বিস্মিতই হয়নি, বরং ভয়ে তাদের অন্তরাত্মাও কেঁপে উঠেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়