শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক কর্মকর্তার গলা কাটা মরদেহ উদ্ধার লালবাগে

রাজধানীর লালবাগের বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) এক ব্যাংক কর্মকর্তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার অভিযোগ মৃতের স্ত্রী ও শাশুড়ির দিকে। 

শুক্রবার বিকালে (২৬ সেপ্টেম্বর) খবর পেয়ে লালবাগ থানার পুলিশ অত্র থানাধীন আরএনডি রোড জমজম টাওয়ারের ৫ম তলায় তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই থানার উপপরিদর্শক এসআই দেবাশীষ তালুকদার।

খুলনা, আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থাকতেন। 

নিহতের ভাই নুরুল ইসলাম জানিয়েছেন, তার ভাই স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসাবে চাকরি করতেন। 

তিনি বলেন, ওই বাসায় ছিলেন আমার বৃদ্ধা মা নুর জাহান বেগম, নিহতের স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট ছোট দুই সন্তান। এ ঘটনাটি তার স্ত্রী তার রুমে ডুকে দরজা বন্ধ করে তাকে কুপিয়ে হত্যা করে।

সে সময়ে ওই রুমে সে রেস্টে ছিল। সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, সে আহত অবস্থায় কোনো রকম দরজা খুলে বের হয়ে মাকে বলছিল, মা বটি টা ধরো। সে সময়ে বটিটা ছিল তার স্ত্রীর হাতে। সঙ্গে তার শাশুড়িও জড়িত ছিল, দাবি বড় ভাই নুরুল ইসলামের।

তিনি আরো বলেন, বটির ধারালো বটির আঘাত তার শরীরের গলায়, দু’হাতসহ একাধিক জখম রয়েছে। 
তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

পুলিশের উপপরিদর্শক (এসআই) জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়