শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

পৃথক বিশ্ববিদ্যালয় করার দাবি পূরণ না হলেও নিজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখার দাবিতে এবার তারা আন্দোলনে নেমেছেন।

পোস্টে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন করছেন। ফলে গুলশান ১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি চলাচল করতে পারছে না।

অর্ধশতাধিক শিক্ষার্থী সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নিলে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে তৈরি হয় যানজট।

বনানী থানার পরিরদ্শক (অপারেশসনস) এ কে এম মইনুদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।”

এক্ষেত্রে নিচে বর্ণিত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো–

১. উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো যারা আমতলী হয়ে গুলশান ১-এর দিকে যাবেন, তারা কাকলী বামে টার্ন করে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।

২. যারা জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে এসে আমতলী-গুলশান-১ এর দিকে যাবেন তারা সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) ও আর্মি স্টেডিয়ামের সামনে গিয়ে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যের দিকে যেতে পারবেন।

৩. এ ছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া যাবে।

৪. জাহাঙ্গীর গেট থেকে একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়