শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:৫১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর বনানীতে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোহাম্মদপুর থেকে গাজীপুর যাওয়ার পথে বনানীতে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।
 
খবর পেয়ে এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়