শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ট্যুরিস্ট জিপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী ট্যুরিস্ট জিপ (চান্দের গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ বড়াখাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আনিস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা এবং বকসু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী শফিক উল্লাহ বলেন, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী ট্যুরিস্ট জিপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনিস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সঞ্জীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়