শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে মায়ের সাথে ঈদের পোশাক কিনতে এসে প্রাণ হারালেন কলেজ ছাত্র 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের পুরাতন একটি ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহরের পুলিশ বক্সের পশ্চিম পাশে সোনাইমুড়ি সড়কে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা অলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি রামগঞ্জ মডেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঈদের বাজার করতে তিনি মায়ের সঙ্গে বাজারে এসেছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ও আহতদের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল মনসুর ড্রাগ হাউজের সামনে ফরহাদ হোসেনসহ কয়েকজন পথচারী ও হকার দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানটির পুরাতন ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ফরহাদ হোসেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়