শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি নামে দশম শ্রেণির স্কুলছাত্র ও তার সহপাঠী অনুজ নামে দুজন নিহত হয়েছে। মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে রাফি এবং শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ মজুমদার মোটরসাইকেলে করে উপজেলা সদরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী অনুজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়