শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান ওরফে গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। পথে জজ কোর্টের সামনে সড়কে রাখা নির্মাণাধীন বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ইমাম ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, জজ কোর্টের সামনে ড্রেন নির্মাণকাজের বালু ফেলে পুরো সড়ক আংশিক বন্ধ করে রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তার বাবা পড়ে গিয়ে মারা যান। অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে আঘাতের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়