শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজকের এই দিনেই কেঁপে উঠেছিল চট্টগ্রাম, মারা যায় ২৩ জন

২৮ বছর আগে আজকের দিনেই চট্টগ্রামে হয়েছিল ভয়াবহ ভূমিকম্প। ১৯৯৭ সালের ২১ নভেম্বর সেই ভূমিকম্পে মারা গিয়েছিল ২৩ জন এবং একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। সেদিন সকাল ১১টা ২৩ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল চট্টগ্রামসহ এর আশপাশের অঞ্চল।

চট্টগ্রামের ভয়াবহ সেই ভূমিকম্পের ঠিক ২৮ বছর পর রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে ১ জন রয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতা জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা যেমন গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশ ভারতেও এর প্রভাব ছিল বলে জানা গেছে। উৎস: নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়