শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে লঞ্চে আগুনের গুজব, পুরোনো ভিডিওতে বিভ্রান্তি ছড়াচ্ছে

দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়াচ্ছে আরেকটি খব ‘সদরঘাটে লঞ্চে আগুন’। ভিডিওসহ অনেকে দাবি করছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর এবার নাকি সদরঘাটে লঞ্চে আগুন লেগেছে। 
 
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি সরাসরি গুজব বলে জানানো হয়েছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি। অনলাইনে প্রচারিত ভিডিওটি আসলে দুই বছর আগের একটি ঘটনার বলে নিশ্চিত করেছেন তিনি। 
 
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে সদরঘাটের লালকুঠি ঘাটে ময়ূর-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। তখন লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল, এবং ভেতরে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো প্রাণহানি ঘটেনি। 
 
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমানবন্দর ও অন্যান্য এলাকায় আগুনের ঘটনাগুলোর পর অনেকে পুরোনো ভিডিও বা ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এতে আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরঘাট ও আশপাশের এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, কোথাও আগুনের ঘটনা ঘটেনি।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছে—যাচাই-বাছাই ছাড়া পুরোনো ছবি বা ভিডিও প্রচার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়