শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া, কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার কর্মচারীরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকায় পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্সের পাশেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক সুত্রে যানা গেছে। এক পর্যায়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

 সবশেষ তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এছাড়াও সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিটগুলোও আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে।
 
ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী কাজ করলেও আপাতত কোনো বিমান ক্ষতিগ্রস্থের খবর পাওয়া যায়নি। যদিও এরই মধ্যে ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।
  
তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ বলেন, ‘বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।’
 
বিমানবন্দরের সিঅ্যান্ডএফের (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এক কর্মচারী গণমাধ্যমকে বলেন, ‘কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। আগামী কয়েক মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারব না।’

এদিকে, আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। আগুনকে কেন্দ্র করে অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়