শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ইউনিট বেড়ে ৩১ (ভিডিও)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া পথে রয়েছে আরও ৫টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত রয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট, নৌ বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

ফায়ার সার্ভিস সদর দফরতরের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, ‘আমরা দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। এছাড়া পথে রয়েছে আরও ৫টি ইউনিট।

অধিফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করছি। এখানে বিমান বাহিনীর ফায়ার ইউনিটও কাজ করছে। আমরা পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়